উল্লেখ্য গত ৩৫ বছর ধরে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতটি দখল করে রেখেছিল কংগ্রেস। যদিও গত পঞ্চায়েত নির্বাচনে বাম - কংগ্রেস জোটবদ্ধ হয়ে এই পঞ্চায়েতের দখল নেয়। সেই সময় প্রধান ছিলেন শ্রীকৃষ্ণ শর্মা। কিন্তু তার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে যাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়। সেই থেকে প্রায় ৩ মাস ওই অঞ্চল প্রধান শুন্য থাকে। পরে এলাকার মানুষ বিডিও-র কাছে অভিযোগ জানালে শুক্রবার এক বৈঠকের আয়োজন করা হয়। শেষে আলোচনার মধ্য দিয়ে ১০ জন তৃণমূলের মেম্বারের সমর্থনে প্রধান হন সাজাহান। তিনি জানান, বিগত ৩৫ বছর ধরে এই এলাকায় কোন উন্নয়ন হয়নি। যার কারণে এলাকার উন্নয়নই তার একমাত্র লক্ষ্য।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/27piXn1WZ7A